ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মাগুরায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা

ads

মাগুরা সদর উপজেলার নন্দলালপুর গ্রামে বিরোধের জেরে জাকির হোসেন লিটন (৪৮) নামে এক কৃষককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। জাকিরকে বাঁচাতে এসে আহত হন স্ত্রীসহ ৫ জন। সোমবার রাতে নন্দলালপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। জাকির ওই গ্রামের মুনসুর মুনশির ছেলে।


নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, নন্দলালপুর গ্রামের গ্রাম্য মাতবর শরিফুল ইসলাম শরির সঙ্গে এলাকায় দল করতো তার স্বামী জাকির হোসেন। গত ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় নন্দলালপুর গ্রামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে শরিফুলের দল ত্যাগ করে শরিফুলের প্রতিপক্ষ অপর গ্রাম্য মাতবর পিকুল হোসেনের দলে যোগ দেয় জাকির ও তার লোকজন। এতে শরিফুল ক্ষুব্ধ হয়ে জাকির হোসেনকে হত্যাসহ নানা হুমকি দিয়ে আসছিল শরিফুল।


সোমবার সকালে জাকির হোসেন নিজের মসুর খেতে সেচ দিতে যায়। এ সময় শরিফুল সেখানে এসে সামান্য বিষয় নিয়ে জাকিরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে এলাকায় ফিরে বিষয়টি নিয়ে শরিফুল উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এ উত্তেজনার একপর্যায়ে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শরিফুল ইসলাম তার দলবল নিয়ে নন্দলালপুর বাজারে তুষারের চায়ের দোকানে জাকির হোসেন লিটনের উপর হামলা করে।


এ সময় জাকির হোসেন দৌড়ে তার নিজ বাড়িতে আশ্রয় নিলে সেখানে স্ত্রী হেলেনা খাতুরে সামনে শরিফুল ও তার লোকজন জাকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। জাকিরকে বাঁচাতে তার স্ত্রী হেলেনা বেগমসহ অন্যরা এগিয়ে এলে হামলাকারী তাদের উপর হামলা চালায়। এ সময় জাকির হোসেনসহ মোট ৬ জন আহত হয়।


তাদের স্থানীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন মারা যান। আহত জয় (১৭), ইমরুল (৪০), মিলন (৩২), সাকিব (১৪), হেলেনা (২৭)। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মাগুরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, সদর উপজেলার নন্দলালপুর গ্রামে ফসলের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকির হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন। ময়নাতদন্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ads
ads
ads

Our Facebook Page